চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাটাহাম্বার চাপায় এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গা পৌর এলাকার জামাল হোসেনের কিশোর ছেলে হারুন (১৫) শহরে ওয়েল্ডিং ওয়ার্কশপে কাজ করত।
আজ শনিবার দুপুরে ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরার পথে মাটিভর্তি লাটাহাম্বার তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ইত্তেফাক/কাউছার
