উত্তর কোরিয়ার সর্বশেষ দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে দেশটি থেকে সব ধরণের কয়লা রফতানি বন্ধ ঘোষণা করেছে চীন। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এর আগে চলতি সপ্তাহে চীন উ. কোরিয়ার ১ মিলিয়ন ডলারের কয়লার চালান বাতিল করে। চীন উত্তর কোরিয়ার একমাত্র মিত্র বলে পরিচিত। পিয়ংইয়ংয়ের সর্বশেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরে তারাও উ. কোরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করল। কয়লা উ. কোরিয়ার সবচেয়ে বড় রফতানি পণ্য। চীনের কয়লা আমদানি বাতিলের সিদ্ধান্ত দেশটির ভঙ্গুর অর্থনীতির জন্য বিশাল ধাক্কা হয়ে এসেছে।
সর্বশেষ এই তথ্য এমন সময় আসল যখন উ. কোরিয়ার নেতা কিম জং উন এর সৎ ভাই কিম জং নাম রহস্যজনকভাবে মালয়েশিয়ায় খুন হয়েছেন। পরিবার থেকে বেশিরভাগ সময় বিচ্ছিন্ন জং নাম বেশির ভাগ সময় চীন মালিকানাধীন ম্যাকাও দ্বীপে অবস্থান করতেন। সেখানে তিনি চীনের ছত্রছায়ায় ছিলেন বলেই ধারণা করা হত। বিবিসি।
ইত্তেফাক/সাব্বির
