থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে দেওয়া একটি পুরস্কার প্রত্যাহার করে নিয়েছেন দেশটির রাজা মহা ভাজিরালংকর্ন। গতকাল শনিবার রয়্যাল গেজেট থেকে এই তথ্য জানা গেছে। রাজা এই নির্দেশনা এমন সময়ে দিলেন যখন সব বিরোধী দল দেশটির সামরিক সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে। গত রবিবারের নির্বাচনে বিরোধীরা জয় দাবি করে সরকার গঠনের ইঙ্গিত দিয়েছে। যদিও নির্বাচনের ফল এখনো প্রকাশ করেনি নির্বাচন কমিশন। -রয়টার্স
