কোমা থেকে ফেরার প্রায় ২ বছর পর ‘বিষ প্রয়োগ’ করা হয়েছে সন্দেহে উন্নত চিকিৎসার জন্য দেশত্যাগ করছেন ক্রেমলিনের প্রকাশ্য এক সমালোচক।
দেশটির গণতন্ত্রপন্থী গ্রুপ ওপেন রাশিয়ার হয়ে কাজ করা সাংবাদিক ভ্লাদিমির কারা-মুর্জা এ মাসের শুরুর দিকে অসুস্থ হয়ে পড়েন।
তবে বর্তমানে তিনি পরবর্তী চিকিৎসার জন্য দেশত্যাগ করার মতো অবস্থায় রয়েছেন বলে রবিবার এক ফেসবুক বার্তায় জানান তার আইনজীবী ভাদিম প্রোখোরভ।
এরআগে ২০১৫ সালে কিডনি বিকল হয়ে যাওয়ায় তিনি প্রায় মরতে বসেছিলেন।
রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমতসভের এর এই বন্ধুকে ২০১৫ সালে গুলি করা হলে এক সপ্তাহের জন্য কোমায় ছিলেন তিনি। এরপর মেডিকেল টেস্টে তার শরীরে বিষ প্রয়োগের প্রমাণ পাওয়া যায়।
কিন্তু পুনরায় তাকে বিষ প্রয়োগ করা হয়েছে কিনা তা এখনো অনিশ্চিত। তবে কারা-মুর্জার আইনজীবী প্রোখোরভ জানান, নতুন করে তীব্র বিষক্রিয়ায় আক্রান্ত হওয়া সন্দেহে তিনি পুনর্বাসন চিকিৎসায় দেশত্যাগ করতে যাচ্ছেন। মেডিকেল টেস্টে এবারো তার শরীরে বিষের উপাদান পাওয়া গেছে বলেও জানান এ আইনজীবী। বিবিসি।
ইত্তেফাক/সেতু
