কোটালীপাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় কমলকুঁড়ি বিদ্যা নিকেতনের দ্বিতীয় শ্রেণির ছাত্র সিয়াম সরদার নিহত হওয়ার প্রতিবাদে রবিবার মানববন্ধন করা হয়েছে।
উপজেলা পরিষদের সামনে কমলকুঁড়ি বিদ্যা নিকেতনের ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর অংশগ্রহণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এতে উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম হুমায়ুন কবির, জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম মন্নু, দেবদুলাল বসু পল্টু, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী রাফেজা বেগম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মুন, পৌর ছাত্রলীগ সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটন প্রমুখ বক্তব্য রাখেন।
অন্যদিকে এই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো গোপালগঞ্জ-পয়সারহাট সড়কে বাস চলাচল বন্ধ ছিল।
ইত্তেফাক/নূহু
