লক্ষ্মীপুরের রামগতি উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে সোমবার সকালে যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. ফারুক (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ফারুক উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের ছিদ্দিক হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক বাড়ি থেকে বাইসাইকেলে করে আলেকজান্ডার বাজার যাচ্ছিলেন। উপজেলা প্রাণীসম্পদ অফিসের সামনে পৌঁছালে লক্ষ্মীপুরগামী যাত্রীবাহী বাসটি তাকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ বাসটি জব্দ করে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/সালেহ্
