গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ শিক্ষক সমিতির শ্রদ্ধা

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটি। গতকাল শুক্রবার দুপুরে নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলী শেখের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন তারা। এ সময় দেশের সকল জেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।