চাটমোহর থানা জামে মসজিদের সাবেক সম্পাদক জেলহাজতে

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৭
পাবনার চাটমোহর থানা জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সরকারি কর্মচারী আলহাজ্ব মো. আ. সাত্তার এখন জেলহাজতে। 
 
সোমবার তার বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের দুটি মামলায় তিনি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
  
আ. সাত্তারের বিরুদ্ধে মসজিদের তহবিলের ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে চাটমোহর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। থানার এসআই সইবুর রহমান বাদী হয়ে গত ২ ফেব্রুয়ারি ও থানা জামে মসজিদ মার্কেটের ওষুধ ব্যবসায়ী আলহাজ্ব মো. আ. মতিন বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি মামলা দুটি করেন। মামলার অভিযোগে বলা হয়, আ. সাত্তার মসজিদের সাধারণ সম্পাদক থাকাকালে নানা উপায়ে মসজিদের তহবিলের ৭৬ লাখ টাকাসহ দোকান বরাদ্দ দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নিয়ে আত্মসাত করেছেন।
 
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম