শাহজালালে পৃথক ঘটনায় সোনার বারসহ আটক ২

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৮
 
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক ঘটনায় মোট তিন কেজি ওজনের ২৬টি সোনার বারসহ দুই যাত্রীকে আটক করা হয়েছে।
 
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম কর্তৃপক্ষ সোমবার দিবাগত রাতে সোনার বারসহ তাদের আটক করে। আটককৃত সোনার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩৬ লাখ টাকা।
 
প্রিভেনটিভ টিম সোনার বারসহ যাদের আটক করেছে তারা হলেন- মো. মামুন হোসাইন (৩২) ও মোসলেম উদ্দিন (৩৩)। তাদের বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
 
ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার এ এইচ এম আহসানুল কবির আজ মঙ্গলবার সোনার চালানসহ আটকের খবরটি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কাউছার