শাহবাগে বাসের ধাক্কায় এক যু্বক নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫
 
রাজধানীর শাহবাগে বাসের ধাক্কায় রফিকুল ইসলাম (৩৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
শাহবাগ থানার ওসি আবু বক্কর সিদ্দিক জানান, শাহবাগ-পল্টন ইউবিএল ক্রসিং এ বিআরটিসি’র দোতলা বাসের ধাক্কায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। 
 
রফিকুল রাজধানীর ভাটারা থানাধীন নূরের বাড়ি এলাকায় থাকতেন। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 
 
 
ইত্তেফাক/কাউছার