পূর্বধলায় পুকুরে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৪২
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নাটেরকোনা গ্রামে নানা বাড়ি বেড়াতে এসে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত জোনাকী (৩) উপজেলার জারিয়া ইউনিয়নের গোজাখালীকান্দা গ্রামের মঞ্জুরুল হকের মেয়ে।
 
বুধবার সকালে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, জোনাকী গত দুইদিন আগে মায়ের সঙ্গে নাটেরকোনা গ্রামে নানা বাড়িতে বেড়াতে এসেছিল।  বুধবার সকালে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরে সে পড়ে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে।
 
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।’
 
ইত্তেফাক/সালেহ্