তরুণ ও নবীন লেখকদের ৯৩টি কবিতা ও ২৭টি ছোটগল্প নিয়ে এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে কবিতা ও ছোটগল্পের সংকলন পেন্সিল। এ সংকলন গ্রন্থটি এবারের বইমেলায় প্রকাশ করেছে সুবর্ণ প্রকাশনী। পাওয়া যাচ্ছে ৫৬৬ নং স্টলে।
বইটি সম্পর্কে প্রকাশকের মত, লেখালেখিতে লেখকবৃন্দ নতুন হলেও তাদের লেখায় পরিপক্কতার ছাপ সুস্পষ্ট। প্রতিটি কবিতা এবং গল্পে তারা তাদের মুন্সিয়ানার ছাপ রাখতে সক্ষম হয়েছে।
মূলত ফেসবুককেন্দ্রিক তরুণ লেখকদের লেখালেখিতে উদ্বুদ্ধ করার প্রয়াস নিয়ে ‘পেন্সিল’ নামক এ প্লাটফর্মের যাত্রা শুরু হয়।
সাহিত্য ও ফটোগ্রাফিসহ নানাবিধ মৌলিক বিষয়াবলী নিয়ে এখানে তরুণ লেখকবৃন্দ তাদের চিন্তাভাবনা ও নানা আলোচনা-সমালোচনা বা গঠনমূলক মতামতে অংশ নিয়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পাবেন।
ইত্তেফাক/আনিসুর
