হবিগঞ্জে হাওর থেকে কৃষকের লাশ উদ্ধার

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ১৬:২৬

হবিগঞ্জের লাখাইয়ে হাওর থেকে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। নিহত কৃষক ওই উপজেলার মনতৈল গ্রামের নিম্বর আলীর ছেলে আব্দুল হামিদ (৬০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সকালে স্থানীয় লোকজন গ্রামের পার্শ্ববর্তী হাওরে একটি লাশ দেখতে পায়। তারা বিষয়টি লাখাই থানাকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল হামিদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য তার মরদেহ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

আরও পড়ুনঃ আলমডাঙ্গায় গরুর গাড়ি বিলুপ্তির পথে, চাকার কারিগররা অসহায়

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ‘আব্দুল হামিদ রাতে হাওরে জমিতে পানি দিতে গিয়েছিলেন। তারপর আর ফিরে আসেননি। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু