পেরুর প্রেসিডেন্ট পেড্রো পাবলো কুজিনস্কি শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাত করবেন। বুধবার পেরুর সরকার একথা জানায়।
প্রেসিডেন্টের প্রধান মুখপাত্র ফার্নান্দো জাভেলা জানান, এ সাক্ষাত হলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পকে স্বাগত জানানো ল্যাটিন আমেরিকান দেশের প্রথম নেতা হবেন প্রেসিডেন্ট কুজিনস্কি।
তিনি আরো জানান, রক্ষণশীল এ দুই নেতার দ্বি-পাক্ষিক সহযোগিতা এবং মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালানোর বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।
তবে হোয়াইট হাউজ এ সাক্ষাতের ব্যাপারে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। এএফপি।
ইত্তেফাক/সেতু
