‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন-সমাবেশ

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫২
‘কুমিল্লা’ নামে বিভাগের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা মহানগর ঐক্য সংহতি পরিষদ।
 
বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী, সদর দক্ষিণ উপজেলা ঐক্য সংহতি পরিষদের সভাপতি শফিকুজ্জামান মজুমদার, সদস্য সচিব ইসমাইল হোসেন মজুমদার, সংগঠনের মহানগর সদস্য সচিব মো. আবুল বাসার, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রব জিলানী, আমান উল্লাহ আমান, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, খলিলুর রহমান মজুমদার, রেজাউল করিম, মোস্তাফিজুর রহমান বাবুল প্রমুখ।
 
ইত্তেফাক/উজ্জল