বিএনপি নেতার ছেলে ইরাদ আহমেদ গ্রেফতার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১
বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে ইরাদ আহমেদ সিদ্দিকীকে শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার সকালে শাহজালাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশের কাউন্টার টোরিজম ইউনিটের সাইবার ক্রাইম বিভাগ তাকে গ্রেফতার করে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ইরাদ আহমেদ চৌধুরী। তিনি সর্বশেষ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন। তার বাবা সাবেক বিএনপি নেতা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী।
 
ইরাদ লিখেছেন, ‘শেখ হাসিনাকে গুপ্তহত্যা ছাড়া বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য ও গণতন্ত্র ফেরানো সম্ভব নয়’। শুধু শেখ হাসিনাকে হত্যার হুমকি নয়, ইরাদ আহমেদ  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়েও ব্যঙ্গ চিত্র বানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। পাশাপাশি বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র উল্লেখ করে ছবি আকারে পোস্ট দিয়েছেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজে। নিজেকে ঢাকা সিটি কর্পোরেশনের ছায়া মেয়র হিসেবে পরিচয় দেয়া ইরাদ আহমেদ  ২৫ সেপ্টেম্বর রাত ১০টার কিছু পরে এক স্ট্যাটাসে ইংরেজিতে লিখেছেন, ‘শেখ হাসিনাকে গুপ্তহত্যা সম্ভব নয় কারণ শেখ হাসিনার চারিদিকে ভারতের বিশেষ নিরাপত্তা চাদর রয়েছে।
 
ইত্তেফাক/উজ্জল