চাঁপাইনবাবগঞ্জে পিকনিকের যাত্রীবাহী বাস বিলের পানিতে পড়ে ৩ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রকার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং থেকে পিকনিক শেষে বাড়ি ফেরার পথে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহাডাঙ্গা এলাকায় বাসটি উল্টে গেলে হতাহতের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা গোমস্তাপুর উপজেলার নয়দিয়াড়ী গ্রামের জহরুদ্দীনের ছেলে এনতাজুল হক (৬৫), নজরুল ইসলামের ছেলে আব্দুল করিম (৩৫), রশিদ আলীর ছেলে হাসেম আলী (৬২)। আহতরা হলেন- একই গ্রামের লাল মোহাম্মদের ছেলে মোবারক হোসেন (৪৫), তার ভাই অবসর প্রাপ্ত সেনা সদস্য আব্দুল মালেক (৫০), আজহার আলীর ছেলে মনিরুল (৫০), কসিম উদ্দীনের ছেলে মঞ্জুর আলী (৪০), সোহরাব আলীর ছেলে কবির আলী (৪০), ফারুক উদ্দীনের ছেলে তাইজুল ইসলাম (৫৫), জিল্লুর রহমানের ছেলে মজ্জেম হোসেন (৫০),একই উপজেলার রাঙ্গামাটি গ্রামের মানসুর রহমানের ছেলে মানিরুল (৪০), চাইপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে মুক্তিযোদ্ধা আব্দুল মতিন (৬৪), নাচোল উপজেলার বেলডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে ওমন ফারুক (৪২)।
সদর থানা পুলিশের এস আই সিরাজ উদ্দিন শেখ ও উদ্ধার হওয়া মুক্তিযোদ্ধা দুরুল হোদা হতাহতের এ ঘটনা জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন।
ইত্তেফাক/মাহমুদুল ইসলাম
