চলন্ত ট্রাকে আগুন!

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৭
 
কুষ্টিয়ার দৌলতপুরে চলন্ত খড়ি বোঝাই ট্রাকে আগুন লাগার ঘটনা ঘটেছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
 
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বেলা সাড়ে ১০ টার দিকে একটি ট্রাকে পাটকাঠি ভর্তি করে তেলিগাংদিয়া ভেড়ামারা নামক স্থানে যাচ্ছিল। ট্রাকটি উপজেলার দৌলতপুর-বড়গাংদিয়া সড়কের ঘোড়ামারা নামক স্থানে পৌঁছুলে পাটকাঠি ভর্তি ট্রাকটিতে আগুন লেগে যায়। এমন পরিস্থিতি দেখে চালক ট্রাকটি স্থানীয় ঘোড়ামারা হাইস্কুল মাঠে নামিয়ে দেয়।
 
স্থানীয়রা ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ট্রাকটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
 
ফায়ার সার্ভিসের পরিদর্শক মোজাহার আলী জানান, রাস্তায় বৈদ্যুতিক তার থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
 
ইত্তেফাক/জামান