বগুড়ায় দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২২:০১
 
বগুড়ার শেরপুরে শাজাহান আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন তার সহযাত্রী আশরাফ আলী (৩৮)।
 
নিহত শাজাহান আলী উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মৃত হোসেন আলীর পুত্র। আহত আশরাফ আলী একই এলাকার বাসিন্দা। 
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার বিকাল ৫টায় তারা মোটরসাইকেল যোগে শেরপুর শহরে আসার পথে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরুয়া তেলের পাম্পের কাছে পৌঁছুলে ঢাকাগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। আহত অবস্থায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে শাজাহান মারা যান।
 
ইত্তেফাক/জামান