চাটমোহরে মাদ্রাসা শিক্ষিকার রহস্যজনক মৃত্যু

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২১:৩৯

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরে আমেনা খাতুন (২৪) নামে এক মাদ্রাসা শিক্ষিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার পৌর শহরের কাজীপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি পৌর শহরের আয়েশা সিদ্দিকা বালিকা কওমি মাদ্রাসার শিক্ষিকা ও উপজেলার হরিপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী। মোহাম্মদ আলীও পৌর শহরের আফ্রাতপাড়া মহল্লার হাজী আক্কাস আলী মাস্টার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী ও আমেনা বেগম স্ব-স্ব মাদ্রাসায় বসবাস করতেন। তবে তাদের মধ্যে প্রায়শই ঝগড়া-বিবাদ লেগে থাকতো।