পুকুরে গোসল করতে নেমে শিক্ষকের মৃত্যু

আপডেট : ৩১ মার্চ ২০১৯, ২০:১৪

পুকুরে গোসল করতে নেমে মারা গেছেন কক্সবাজারের রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রাজিব দে (৪৬)। রবিবার সকালে উপজেলার মধ্যম মেরংলোয়া কেন্দ্রীয় জামে মসজিদের পুকুরে গোসল করা অবস্থায় তিনি হঠাৎ পানিতে তলিয়ে যান। 

রাজিব দে মহেশখালী পৌরসভার গোরকঘাটা এলাকার বাসিন্দা মৃত তরনী কুমার দের ছেলে।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শিক্ষক রাজিব দে মসজিদের পুকুরে গোসল করতে যান। সেখানে তার মৃত্যু ঘটে। আমরা ধারণা করছি, পুকুরে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। 

স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পরিবারকে খবর দেওয়া হলে তারা মরদেহ নিয়ে যায়।

আরও পড়ুনঃ রাণীনগরে পাঠদানে কক্ষের অভাব, ঝুঁকিপূর্ণ কক্ষে পাঠদান

তিনি জানান, ২০০৪ থেকে তিনি এ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এর আগেও তিনি স্ট্রোক করেছেন বলে পরিবারের বরাত দিয়ে নিশ্চিত করেন প্রধান শিক্ষক।

ইত্তেফাক/নূহু