দৌলতপুরে অস্ত্রসহ বিএনপি নেতা গ্রেফতার

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৪:৩৮
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় অস্ত্র ও গুলিসহ বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু মোল্লাকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।  তিনি আড়িয়া গ্রামের বাসিন্দা।
 
মঙ্গলবার রাত সাড়ে আটটায় উপজেলার বড়গাংদিয়া ঈদগাহ বাজার সংলগ্ন জালাল উদ্দিন মাকের্টে বিএনপি নেতা হাবলু মোল্লার নিজস্ব অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার অফিস কক্ষ থেকে চার রাউন্ড গুলিসহ একটি সার্টারগান জব্দ করা হয়। নুরুজ্জামান হাবলু মোল্লা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি।
 
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন জানান, এ ব্যাপারে দৌলতপুর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
 
উল্লেখ্য, কাজী আরেফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হাবলু মোল্লা। বিগত চার দলীয় জোট সরকারের আমলে তিনি এ মামলা থেকে অব্যাহতি পান।
 
ইত্তেফাক/সালেহ্