রাজধানীর কলাবাগানে চলন্ত প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুইজন দগ্ধ ও দুইজন আহত হয়েছে।
বুধবার বেলা তিনটায় কলাবাগান ফুট ওভার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। সামান্য দগ্ধ অবস্থায় ওই গাড়ির চালক ও মালিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয় হয়েছে। চলন্ত প্রাইভেটকারটি থেকে সিলিন্ডারটি খসে গিয়ে রাস্তার পাশে একটি রিকশায় গিয়ে আঘাত করে। এতে রিকশা চালক দুলাল (৩০) ও যাত্রী সাফিয়া সুলতানা (৪২) আহত হন।
কলাবাগান থানার ওসি ইয়াসিন আরাফাত জানিয়েছেন, দুর্ঘটনার পর পুলিশ বিষয়টি তদন্ত করেছে। এ ব্যাপারে গাড়ির বিস্তারিত তথ্য নেয়া হয়েছে।
ইত্তেফাক/মাহমুদুল
