অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের মূলধারায় একীভূতকরণ

আপডেট : ০১ মার্চ ২০১৭, ১৮:১২
‘অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণ বিষয়ক নীতিমালা রূপরেখা প্রণয়ন’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রণালয় ও উচ্চমাধ্যমিক অধিদপ্তরের অধীন ন্যাশনাল একাডেমি ফর অটিজম অ্যান্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ (NAAND) প্রকল্পের উদ্যেগে আজ বুধবার ঢাকার আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এর আয়োজন করা হয়।  
 
মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. শারমিন হক ও প্রকল্প পরিচালক প্রফেসর সালমা বেগম। 
 
সমাপনী পর্বের প্রধান অতিথি উপস্থিত ছিলেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর পূর্বে শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন কর্মশালার উদ্বোধন করেন। তিনি বলেন, অটিজম শিশুরা যাতে বুঝতে পারে দেশ ও সমাজ তাদের গুরুত্ব দিচ্ছে। শুধু অর্থনৈতিক উন্নতি সাধন করলেই তাকে উন্নত দেশ বলা হয় না। উন্নত হতে হলে আরো অনেকগুলো শর্ত পূরণ করতে হয়। তিনি বলেন, অটিজম শিশুরা এক বিষয়ে যোগ্য আর আমরা হলাম সব বিষয়ে অল্প অল্প যোগ্য। 
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মো. মহিউদ্দীন খান অতিরিক্ত সচিব (উন্নয়ন) চৌধুরী মুফাদ আহমদ অতিরিক্ত সচিব ( মাধ্যমিক) প্রফেসর ডা. প্রাণ গোপাল দত্ত, ভাইস চেয়ারম্যান, সূচনা ফাউন্ডেশন, প্রফেসর ড. মো. গোলাম রব্বানী, চেয়ারম্যান নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ প্রোটেকশন ট্রাস্ট। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামান মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপন নাথ। 
 
ইত্তেফাক/মাহমুদুল