ইরাকের পশ্চিমাঞ্চলীয় শহর মসুলে ইসলামিক স্টেট- আইএসের হয়ে যুদ্ধে লিপ্ত দুই ব্রিটিশ মেডিকেল শিক্ষার্থী নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট তাদের খবরে বলছে, এদের একজন ইরাকি বাহিনীর অভিযানে নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেলেও অপরজনের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।
নিহত দুই আইএস জঙ্গি হচ্ছেন আহমেদ সামি ও হিসাম ফাদাল্লাহ নামের দুই মেডিকেল পড়ুয়া শিক্ষার্থী।
সুদানের মেডিকেল কলেজের ছাত্র ছিল ২৫ বছরের আহমেদ সামি। তবে ডাক্তার হওয়ার আগেই আইএস’র সঙ্গে জড়িয়ে পড়ে সে। দক্ষিণ লন্ডনের কারশালটনের এই বাসিন্দা গত সপ্তাহের রবিবারে এক গাড়িবহরে মসুল ত্যাগ করার সময় ইরাকি বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা।
IMG0
ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে হিসাম ফাদাল্লাহ নামের আরেক ব্রিটিশ নিহত হওয়ার খবর দেয়া হয়। তবে তিনিও গাড়িবহরে থাকা অবস্থায় ইরাকি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন কিনা, তা জানা যায়নি। ইরাকের জঙ্গিবাদ-বিষয়ক লেখক হিশাম আল-হাশিমি জানিয়েছেন, পরিবারের মাধ্যমে হিসামের মৃত্যুর খবর সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নিহত দুই ব্রিটিশের নাগরিকতাও নিশ্চিত করেন তিনি।
দ্য সানডে টাইমস জানায়, সামি ও ফাদাল্লাহার মতো অনেক ব্রিটিশ শিক্ষার্থীই সিরিয়ায় ভ্রমণ করেছে। গত মাসে এক সহোদরসহ ২২ জন আইএসে যোগ দেয়ার চেষ্টা করেছেন। দ্য ইন্ডিপেনডেন্ট।
ইত্তেফাক/সেতু
