পূর্ব সুন্দরবনের বাগেরহাটের শরণখোলা রেঞ্জের সুখপাড়ার চরে র্যাবের সঙ্গে গোলাগুলিতে এক বনদস্যু নিহত হয়েছে। নিহত বনদস্যু শামসু বাহিনীর সেকেন্ড ইন কামান্ডার বেল্লাল মীর ওরফে কানা বেল্লাল।
বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭৭ রাউন্ড গুলি জব্দ করা হয়েছে।
র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর আদনান কবীর তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, নিহত বনদস্যুর লাশ ও গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র বাগেরহাটের শরণখোলা থানায় হস্তান্তর করা হবে।
ইত্তেফাক/সালেহ্
