মার্সিডিজ কিনলেন সেই ‘নরসুন্দর’

আপডেট : ০৩ মার্চ ২০১৭, ০১:০৯

অত্যন্ত ছাপোষা গোছের মানুষ রমেশ বাবু। ভারতের বেঙ্গালারু শহরে একটি সেলুন রয়েছে রমেশের। মাত্র ৭৫ রুপি খরচ করলেই তার সেই সেলুনে চুলও কাটিয়ে আসা যায়। এর আগে রোলস রয়েস, ভকসওয়াগনের মতো বিলাসবহুল গাড়ির জন্য খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। রমেশ বাবু এবার খবরের শিরোনাম হয়েছেন মার্সিডিজ কিনে।

 

ভারতের অনেক নামি দামি শিল্পপতিদেরও যেখানে মার্সিডিজ নেই সেখানে কীনা সামান্য নরসুন্দরের কাজ করা রমেশ ৩ কোটি ২০ লাখ টাকা দিয়ে জার্মানি থেকে কিনে এনেছেন মার্সিডিজ মেবাচ। ৯ বছর বয়সে বাবার মৃত্যুর পর সেলুনের কাজে যোগ দেয় রমেশ। সেলুনে কাজ করলেও রমেশের স্বপ্ন ছিল তাকে বিশ্বের প্রত্যেকটি দামি গাড়ির মালিক হতে হবে।

 

১৯৯৪ সালে জমানো টাকায় একটা মারুতি কেনার মধ্য দিয়ে সেই স্বপ্নের পথচলা শুরু হয়। গাড়িটি তখন বেঙ্গালারু শহরে ভাড়া খাটাতেন। এরপর আর পেছনে ফিরতে হয়নি তাকে। এখন তার বাড়ির গ্যারেজে ১৫০টি দামি গাড়ি থাকলেও এখনো নিয়ম করেই সেলুনে গিয়ে চুল কাটার কাজ চালিয়ে যাচ্ছেন রমেশ।-টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/নূহু