মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা
মুক্তাগাছায় একটি পরিত্যক্ত কুয়া (ইদারা) থেকে গলায় ওড়না বাঁধা অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের নবারুণ বিদ্যানিকেতনের পেছনে ওই স্কুলের প্রধান শিক্ষকের বাসাসংলগ্ন পরিত্যক্ত কুয়া থেকে লাশটি উদ্ধার করা হয়।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আহমদ মোল্লা জানান, খবর পেয়ে ২২/ ২৩ বছর বয়সী ওই অজ্ঞাত তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পচে যাওয়ায় লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
