জেলার দামুড়হুদা উপজেলায় একটি ইটভাটায় অস্ত্রধারী চাঁদাবাজদের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার দিনগত রাত দুইটায় তাদেরকে প্রত্যাহার করা হয়। এরা হলেন, দামুড়হুদা থানার কনেস্টেবল মামুন ও শাকিল।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার বেলায়েত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/সালেহ্
