পবিপ্রবিতে তুলাচাষের সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৬:৪৫
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে তুলাচাষের সম্ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
 
রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে সম্প্রসারিত তুলাচাষ প্রকল্প (ফেজ-১) এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের বাস্তবায়ন করে তুলা উন্নয়ন বোর্ড। 
 
তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পবিপ্রবির ভিসি বিশিষ্ট কৃষি বিজ্ঞানী প্রফেসর ড. মো. হারুনর রশীদ। সেমিনারে তুলার বিভিন্ন ব্যবহার উল্লেখ করে তুলা চাষের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় দেশের দক্ষিণাঞ্চলের আবহাওয়া ও মাটির গুনাগুনের উপর ভিত্তি করে তুলা চাষের জন্য উপযোগী বিভিন্ন পদ্ধতি ও প্রযুক্তির বিষয়ে ধারণা দেয়া হয়। সেমিনারে অন্যান্যদের মাঝে এআরএফ এর চেয়ারম্যান ড. আব্দুল হামিদ ও পবিপ্রবির প্রো-ভিসি প্রফেসর মোহাম্মদ আলী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মাহমুদুল