সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চাপায় আহত কলেজ ছাত্র নিতাই কুমার ভৌমিক (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৭টায় ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নিহত নিতাই কুমার ভৌমিক উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের গ্রাম পুলিশ অমূল্য কুমার ভৌমিকের ছেলে এবং উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের ছাত্র।
উল্লেখ্য, শুক্রবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় ট্রাক চাপায় ব্যাটারি চালিত অটোরিকশার চালক ও স্কুল ছাত্র ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত তিনজনের মধ্যে নিতাই কুমার ভৌমিক ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা যায়।
ইত্তেফাক/জামান
