টেকসই উন্নয়নের জন্য নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট : ০৫ মার্চ ২০১৭, ১৯:২০
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু টেকসই উন্নয়ন ও বৈষম্যহীন সমৃদ্ধির জন্যই নারী-পুরুষের বৈষম্য দূর করতে হবে। বাংলাদেশকে তার অভীষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে নারী-পুরুষের বৈষম্য দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যাপকভাবে বিকাশমান গণমাধ্যম অন্যতম গুরুত্বপূর্ণ খাত, সেখানে লিঙ্গ-বৈষম্য থাকা উচিত্ নয়।’
 
রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘নারী-পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিশ্ব নারী দিবস (৮ মার্চ) উপলক্ষে জাতীয় প্রেসক্লাব এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে। অনষ্ঠানে ‘নারী পুরুষের বৈষম্যহীন গণমাধ্যম চাই’ শীর্ষক মূল প্রবন্ধ উপস’াপন করেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নী।
 
তথ্যমন্ত্রী গণমাধ্যমসহ সব ধরনের কর্মক্ষেত্রে নারীবান্ধব কর্মপরিবেশ, নারী-পুরুষের সমতায়নে নীতিমালাসহ শিশু দিবা যত্ন কেন্দ্র এবং নারীদের গৃহ ও কর্মক্ষেত্রের মধ্যে যাতায়াত সুবিধার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। বাসস।
 

ইত্তেফাক/মণ্ডল