যাত্রাবাড়ীতে ২০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১১:০১
রাজধানীর যাত্রীবাড়ীতে একটি ট্রাক থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতারকৃতরা হলেন, হাবিবুর রহমান ও সেলিম রেজা।
 
মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রো অঞ্চল (উত্তর) সহকারী পরিচালক খোরশেদ আলম জানান, সোমবার ভোর সাড়ে ছয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী মোড়ে একটি চলন্ত ট্রাক থামিয়ে অভিযান চালানো হয়। ওই ট্রাকে করে যাত্রীবেশী দুই মাদক ব্যবসায়ী চট্টগ্রাম থেকে ইয়াবা ঢাকায় নিয়ে আসছিলেন। তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/সালেহ্