শাহজালালে দুই কেজি স্বর্ণসহ গ্রেফতার ২

আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৯:৪৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি স্বর্ণসহ রুবেল হোসেন ও রমন চন্দ্র দাশ নামে দুই বিমানযাত্রীকে গ্রেফতার করেছে ঢাকা কাস্টম হাউজ (ডিসিএইচ)। গত রবিবার পৌনে ১২টায় তাদের গ্রেফতার করা হয়। জব্দ হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় ৮৮ লাখ টাকা।
 
ডিসিএইচের সহকারী পরিচালক আহসান কবির জানান, সিঙ্গাপুর থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন রুবেল ও রমন। বিমানবন্দরে নামার পর তাদের লাগেজ চেকিংয়ের সময় স্ক্যানিং মেশিনে স্বর্ণ ধরা পড়ে। প্রথমে তারা স্বর্ণের বিষয়টি স্বীকার করেনি। পরে তাদের লাগেজের ভেতর থাকা চারটি চার্জারলাইটে মেটাল দিয়ে পেঁচানো অবস্থায় ২০টি স্বর্ণবার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
 

ইত্তেফাক/মণ্ডল