বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সোমবার নানা কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে ২০১৭ পালিত হয়েছে।
দিবসটি পালনে বাংলাদেশের ডেন্টাল চিকিৎসকদের সংগঠন ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
কর্মসূচি মধ্যে সকালে উক্ত বিশ্ববিদ্যালয়ের বটতলা হতে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাপ্ত হয়। র্যালির স্লোগান ছিল ‘ডেন্টাল টেকনোলজিস্টরা কখনোই ডেন্টিস্ট নয় ’। এছাড়া প্রতিমাসে বিভিন্ন ইউনিটে ফ্রি ডেন্টাল চেক আপের আয়োজন করা হবে বলে র্যালি শেষে ঘোষণা দেয়া হয়।
IMG0
র্যালিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার এবং ওরাল থেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি প্রফেসর ডা. আলী আসগর মোড়ল, সংগঠনের মহাসচিব ও ডেন্টাল অনুষদের ডিন প্রফেসর গাজী শামীম হাসান, অধ্যাপক সামসুল আলম, অধ্যাপক কাজী বিল্লুর রহমান, সংগঠনের কোষাধক্ষ্য ডা. মো. হেলাল উদ্দিন প্রমুখ।
ইত্তেফাক/উজ্জল
