ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চান্দরা এলাকায় বয়লারের সামনে সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই এলাকার রামপুরা নামক স্থানে মোটরসাইকেল আরোহীরা ঢাকার উদ্দেশে যাবার পথে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। তবে তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
ইত্তেফাক/মাহমুদুল
