থাইল্যান্ডের একটি কচ্ছপের পেট অপারেশন হলো ব্যাংককের একটি নামিদামি হাসপাতালের অপারেশন থিয়েটারে। অপারেশন করে এর পেটের ভেতর রীতিমতো ‘টাকার খনি’ পেয়েছেন তারা। চিকিত্সকরা জানিয়েছেন, এর পেট ও অন্ত্র থেকে বের করা হয়েছে প্রায় এক হাজার কয়েন। এগুলোর ওজন প্রায় ৫ কেজি।
নদীর পাড়ে অবস্থিত একটি উপাসনালয়ের কাছে নদীর পাড়ে কচ্ছপটিকে খুঁজে পেয়েছিল স্থানীয় একদল লোক। তখন এটি ভীষণ দুর্বল ছিল। নড়াচড়া করতে পারছিল না। তারা এটিকে হাসপাতালে নিয়ে গেলে সিটিস্ক্যান করে দেখা যায়, পেটে ধাতব পদার্থ জাতীয় কিছু দেখা যাচ্ছে। একারণে চিকিত্সকরা তার অপারেশনের সিদ্ধান্ত নেন। তোলা হয় অপারেশন টেবিলে। এরপর ১২ জন চিকিত্সক ৯ ঘন্টা ধরে তার পেট অপারেশন করে বের করেন কয়েনগুলি। এরপর তাকে বিশেষ সেবা দিয়ে সুস্থ করে তোলা হয়। কচ্ছপটি এত কয়েন কোথা থেকে পেল এবং কেনই বা গিলে খেল তা এক রহস্য বটে। কচ্ছপটির নামে ফেসবুকে একটি অ্যাকাউন্ট খুলেছেন তারা। সেই অ্যাকাউন্টে ইতিমধ্যে ‘ফ্রেন্ড’ও যোগ হতে শুরু করেছে! -ইউপিআই
ইত্তেফাক/নূহু
