ত্রিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১২:১৯
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় সিএনজি-চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। নিহত আ. কাদের সদর উপজেলার ভাবখালী সিডস্টোর গ্রামের বাসিন্দা।
 
বুধবার সকালে উপজেলার বইলর বাসস্টেশন এলাকায় ময়মনসিংহগামী একটি পিকাপ সড়কে দাঁড়ানো ওই সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিএনজির ওই যাত্রী নিহত হন। এ ঘটনায় সিএনজি এবং পিকাপের চালকসহ ছয়জন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
 
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোখলেছুর রহমান আকন্দ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/সালেহ্