খেলাচ্ছলে সিংহের মুখে মাথা ঢোকালো যুবক, এরপর যা ঘটলো

আপডেট : ০৮ মার্চ ২০১৭, ১৫:৪৫
 
চ্যালেঞ্জ আর ঝুঁকি নেয়া কিছু মানুষের নেশা। অ্যাডভেঞ্চার দেখাতে বিপদকে জড়িয়ে ধরে তারা। পার্সিয়ান গালফ অঞ্চলে ধনীদের মধ্যে বর্তমানে এক নতুন অ্যাডভেঞ্চারের নেশা দানা বেঁধেছে। তাঁরা বাড়িতে চিড়িয়াখানা তৈরি করে সেখানে বাঘ-সিংহকে পোষ্য করে রাখা শুরু করেছেন।
 
হুমাইদ আলবুকাইশ তাদের মধ্যে অন্যতম। পার্সিয়ান এই ধনকুবেরের আয়ের উৎস অজানা, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শেয়ার করা ভিডিওগুলো এখন বিপুল জনপ্রিয়তা পেয়েছে। তার অবশ্য কারণও আছে।
 
মধ্যপ্রাচ্যের আরও অনেক ধনকুবেরের মতো তিনিও নিজের বাড়িতে চিড়িয়াখানায় পূর্ণায়ত বাঘ-সিংহকে পোষ মানিয়ে রেখেছেন। এই সমস্ত হিংস্র জন্তু তাঁর কাছে একেবারে শান্ত। 
IMG0
তাদের সঙ্গে হুমাইদের খেলাধুলোর ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিন্তু কী করছেন তিনি তাঁর পোষা প্রাণীদের সঙ্গে? তাঁর কীর্তিকলাপ দেখে ভয় পেয়ে যাবেন সাধারণ মানুষ। 
 
সম্প্রতি একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেছেন হুমাইদ। তাতে দেখা যাচ্ছে, নিজের পোষা সিংহের মুখের ভিতর হুমাইদ কখনও তাঁর হাতটি ঢুকিয়ে দিচ্ছেন, কখনও বা আস্ত মাথাটা রাখছেন সিংহের হাঁ-মুখের মধ্যে। সিংহটিও একান্ত বাধ্য পোষ্যের মতোই আঁচড়ও আসতে দিচ্ছে না তার মালিকের শরীরে।
 
বন্ধুবান্ধবরাও বেড়াতে নিয়ে গেছেন তাঁর চিড়িয়াখানায়, সেই দৃশ্যও ধরা পড়েছে ভিডিওতে। বন্ধুরাও তাঁর মতোই সাহসী। তাঁরাও হুমাইদের মতো অনায়াসে খেলায় মেতে যাচ্ছেন মাংসাশী জন্তুদের সঙ্গে। কেবল এক তরুণীকে দেখা গিয়েছে যিনি সিংহীর আদরে পচন্ড ভয় পেয়ে গেছেন। এবেলা।
ইত্তেফাক/আনিসুর