শীতাতপ নিয়ন্ত্রিত জ্যাকেট

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ০০:২৯

প্রচন্ড গরমেও শরীর ঠান্ডা রাখতে চান? আর চিন্তা নেই! ভারতের ‘খাদি’ কোম্পানি আমজনতার জন্য গরমে আরামের ব্যবস্থা করে ফেলেছে।

 

তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠে গেলেও আপনি থাকবেন একেবারে বসন্তের আমেজে, যদি আপনার পরনে থাকে এই এসি জ্যাকেট। গরম লাগলে টিপতে হবে স্রেফ একটি বোতাম। ভারতের কেন্দ্রীয় ক্ষুদ্রশিল্প ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি এই জ্যাকেট উদ্বোধন করেছেন।

 

কেবল গরম নয়, শীতকালের জন্যও হিটার এর ব্যবস্থা আছে। লাল বোতাম টিপলে হাড়কাঁপানো শীতেও শরীর গরম হবে। আর সবুজ বোতাম টিপলে হবে ঠান্ডা। এই জ্যাকেট ব্যাটারি চালিত।

 

উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জানান, খুব শীঘ্রই বিক্রির জন্য বিভিন্ন শো রুমে এটি ছাড়া হবে। জ্যাকেটটির দাম ১৮ হাজার থেকে শুরু করে ২৫ হাজার রুপি পর্যন্ত। ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজির এক ছাত্র জ্যাকেটটির ডিজাইন তৈরি করেছেন। -টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/নূহু