ফিলিপাইনের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর হলেন এনরিক মানালো

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৪:১৩
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুদের্তে বৃহস্পতিবার দেশটির ভারপ্রাপ্ত নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। নাগরিকত্ব প্রশ্নে পররাষ্ট্র সচিব পারফেক্টো ইয়াসে’কে নিয়োগ দিতে সংশ্লিষ্ট কমিশনের অস্বীকৃতি জানানোর মাত্র একদিন পর এমন ঘোষণা দেয়া হলো।
 
দুদের্তের মুখপাত্র আর্নেস্তো আবেলার এক বার্তায় বলেন, ফিলিপাইনের নতুন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রীর হিসেবে এনরিক মানালোর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। 
 
আবেলা আরো জানান, দুদের্তে পররাষ্ট্রমন্ত্রীর নাম ঘোষণা না করা পর্যন্ত মানালো ভারপ্রাপ্ত অবস্থায় এই দায়িত্ব পালন করবেন।
 
মানালো হচ্ছেন ফিলিপাইনের পররাষ্ট্র সার্ভিসের অভিজ্ঞ কূটনীতিকদের অন্যতম। তিনি ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত পররাষ্ট্র বিভাগের নীতি নির্ধারণী বিষয়ক উপপররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এএফপি।
 
ইত্তেফাক/সেতু