সিরিয়ায় বিমান হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত

আপডেট : ০৯ মার্চ ২০১৭, ১৭:১০
সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা একটি গ্রামে বৃহস্পতিবার বিমান হামলায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে ছয় শিশু রয়েছে। 
 
মার্কিন নেতৃত্বাধীন জোট এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দেল রাহমান বলেন, মধ্যরাতের পর আল-মাতাব গ্রামে এ অভিযান চালানো হয়।
 
মার্কিন নেতৃত্বাধীন জোট এ বিমান হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইএসের কার্যত রাজধানী রাকার বিরুদ্ধে সামরিক অভিযানে মার্কিন জোট সহযোগিতা করছে। এএফপি।
 
ইত্তেফাক/সাব্বির