ব্রিটেনে দীর্ঘ চিকিৎসার পর দেশে ফিরেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট

আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৩:৪৪
নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি ব্রিটেনে দীর্ঘদিনের চিকিৎসা শেষ করে অবশেষে বাড়ি ফিরেছেন। দেশটির রাষ্ট্রপতি কার্যালয়ের এক সচিব খবরটি নিশ্চিত করেছেন।
 
পশ্চিম আফ্রিকান জাতিরাষ্ট্রটির ৭৪ বছর বয়সী এই নেতা ১০ দিনের ছুটি নিয়ে গত জানুয়ারিতে রাজধানী আবুজা ত্যাগ করেন। কিন্তু যুক্তরাজ্যের চিকিৎসকদের পরামর্শে তিনি দীর্ঘ দুই মাস সেখানে স্বাস্থ্য পরীক্ষা পরবর্তী তত্ত্বাবধানে ছিলেন।
 
তবে বর্ষীয়ার এই নেতার শারীরিক অবস্থার কোন প্রকার বিবরণ দিতে নারাজ দেশটির সরকারী কর্মকর্তারা। বুহারির অসুস্থতা নিয়ে এখন পর্যন্ত দেশটির কোন সংবাদমাধ্যমে মুখ খোলেনি তাদের কেউই।
 
তাছাড়া যুক্তরাজ্যে চিকিৎসা ছুটি কাটানো অবস্থায় দেশটির আপামর জনগণ বুহারির শারীরিক উন্নতিতে পার্থনা ও বিরোধীরাও তাঁর জন্য শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন। বিবিসি।
 
ইত্তেফাক/সেতু