জামালপুরে মাইক্রোবাস চাপায় নিহত ২

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১২:২৭
 
জামালপুর সদর উপজেলার দিপপাইচ বামন্দি এলাকায় মাইক্রোবাসের চাপায় ২ জন নিহত হয়েছেন। নিহতেরা হলেন  জহরুল হক (২৮) এবং মোস্তফা (৪৫)।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাস জামালপুরের উদ্দেশ্যে আসছিল। এ সময় দিপপাইচ বামন্দি এলাকায় মাইক্রোবাসটি এই দুই ব্যক্তিকে চাপা দেন। ফলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
 
এ ঘটনায় মাইক্রোবাসটিও খাদে পড়ে যায়। তবে সেখানে কেউ হতাহত হননি বলে জানা যায়।
 
জামালপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মুহাব্বত কবীর ঘটনাটি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/রাফাত