ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৩:৫৫
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক আব্দুর রউফ (৪৫) গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে।
 
শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাতিবান্ধার পশ্চিম বৈলতল গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, শুক্রবার সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে কৃষক আব্দুর রউফ বাহির থেকে তার গরুগুলো বাড়ির গোয়ালঘরে নিয়ে যাচ্ছিলেন। এ সময় বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
 
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।