ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভারতীয় ১১৮ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গেরাগাঁ এলাকা থেকে এসব গাঁজাভর্তি প্রাইভেটকারটি জব্দ করা হয়।
সরাইলের অধীনস্থ বিজয়নগরের আলীনগর ক্যাম্পের হাবিলদার শফিকুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
