ঠাকুরগাঁওয়ে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন

আপডেট : ১১ মার্চ ২০১৭, ১৯:০২
মহান স্বাধীনতা ও জাতীয় কাবাডি দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ৩দিন ব্যাপী কাবাডি প্রতিযোগিতার (পুরুষ) উদ্বোধন করা হয়েছে।
 
শনিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঠাকুরগাঁও জেলা পুলিশের সহযোগিতায় ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে কাবাডি প্রতিযোগিতার উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহমেদ।
 
এসময় বক্তব্য দেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, সদর থানার ওসি মশিউর রহমান, রাণীশংকৈল থানার ওসি রেজাউল করিম প্রমুখ।
 
৩দিন ব্যাপী কাবাডি প্রতিযোগিতার ১ম দিনে হ১রিপুর উপজেলা বনাম রাণীশংকৈল উপজেলা দল অংশ নেয়। কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত খেলা আগামী ১৩ মার্চ ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে অনুষ্ঠিত হবে।