প্রাভা হেলথ এর উদ্যোগে রাজধানীতে শনিবার বরেণ্য ক্যান্সার বিশেষজ্ঞদের উপস্থিতিতে ‘মলিকুল্যার ক্যান্সার ডায়াগনস্টিক ও মুনশট প্রোগ্রাম’ শীর্ষক মেডিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ বিষয়ে প্রাভা হেলথ এসিইও মিস সিলভানা সিনহা বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মত বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মলিক্যুলার ডায়াগনস্টিক ল্যাব নিয়ে আসছে প্রাভা হেলথ। মলিক্যুলার ক্যান্সার ডায়াগনস্টিকের মাধ্যমে প্রাথমিক স্তরে ক্যান্সার নির্ণয় করা সম্ভব হবে। তেমনিভাবে কার্যকর চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ক্যান্সারে আক্রান্ত রোগীদের মৃত্যুহার কমিয়ে আনা সম্ভব হবে।
সেমিনারে যুক্তরাষ্ট্রের হাভার্ড মেডিক্যাল স্কুলের ইমিউনোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রধান এবং প্রাভা হেলথ ক্যান্সার ডায়াগনস্টিক এর সিনিয়র ডিরেক্টর প্রফেসর জাহিদ হুসেন মলিক্যুল্যার ক্যান্সার ডায়াগনস্টিক ও ক্যান্সার নিরাময়ের সম্ভাব্যতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত তুলে ধরেন।
প্রফেসর জাহিদ বলেন, ‘চিকিৎসা বিজ্ঞানের উৎর্কষতার এই যুগেও বিশ্বব্যাপী ক্যান্সারের কবলে আজো লাখ লাখ জীবন বিপন্ন। এমন পরিস্থিতিতে আমরা আশাহীনদের প্রাণে আশার সঞ্চার করতে চাই। বর্তমানে উন্নত বিশ্বে ক্যান্সার নির্ণয় ও নিরাময়ের লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি ও চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত হচ্ছেভ। মলিক্যুলার ক্যান্সার ডায়গনস্টিক ও ইমিউনোথেরাপি এ ক্ষেত্রে অগ্রগণ্য ভুমিকা পালন করছে।’
