চট্টগ্রামে জঙ্গি সন্দেহে গ্রেফতার ১৭

আপডেট : ১২ মার্চ ২০১৭, ১৩:২১
 
চট্টগ্রামের ডবল মুরিং থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর, হিযবুত তৌহিদ ও আল হাসিদের ১৭ জন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডবল মুরিং থানার ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম ইত্তেফাককে এ খবর নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝর্ণাপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। রবিবার ভোরে ডবল মুরিং থানার ঈদগাহ এলাকার একটি লন্ড্রির পেছনে গোপন বৈঠককালে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।
 
তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে একটি মামলা করা হয়েছে জানিয়ে ওসি এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারলে আমরা আরও তথ্য জানতে পারব বলে আশা করছি।