গাংনীতে স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ১৩ মার্চ ২০১৭, ১২:৫১
মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মার্কেটে  দেবী জুয়েলার্স নামে এক স্বর্ণেরে দোকানে সিঁধ কেটে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ আট লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
 
রবিবার  দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।  
 
দেবী জুয়েলার্সের মালিক শ্রী দশোরথ কর্মকার জানান, প্রথমে তৌহিদ আর্টের পূর্ব কোনার দেয়াল সিঁধ কেটে চোরের দল ভিতরে প্রবেশ করেছে। এরপর দেবী জুয়েলার্সের দেয়াল সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে। পরে সিন্দুকের কয়েকটি তালা ভেঙ্গে ও পাল্লাগুলোও ভেঙ্গে প্রায় ১৫ ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা লুটে নেয় চোরের দল। যার আনুমানিক মূল্য সাড়ে আট লক্ষ টাকা।
 
এদিকে তৌহিদ আর্টের মালিক তৌহিদ হোসেন জানান, দোকানের বাক্সে থাকা নগদ পাঁচ হাজার টাকা চুরি হয়েছে।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  পুলিশ ঘটনার তদন্ত করছে।